Showing posts with label M A Bhavan. Show all posts
Showing posts with label M A Bhavan. Show all posts

20160805

শ্রদ্ধায় স্মরণ কমরেড মুজফ্‌ফর আহ্‌মদকে

শুক্রবার ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্‌ফর আহমেদের ১২৮তম জন্মদিবস পালিত হলো। ১৯৬৩ সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনে যখন তীব্র মতাদর্শগত সংগ্রাম চলছে, তখন কমিউনিস্ট বিপ্লবীরা মতাদর্শগত সংগ্রামের অঙ্গ হিসেবেই এই পথিকৃতের জন্মদিবস পালনের সিদ্ধান্ত নেয়। তখন থেকেই পার্টি সংগঠনকে মতাদর্শগতভাবে সমৃদ্ধ ও দৃঢ় করে তোলার অঙ্গ হিসেবে কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের জন্মদিবস পালিত হয়ে আসছে। এবছরও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে তাঁর ১২৮তম জন্মদিবস পালিত হচ্ছে। বাংলার কমিউনিস্ট আন্দোলনের কর্মীদের কাছে  কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ কাকাবাবুনামে পরিচিত ছিলেন।

কাকাবাবুর জন্মদিবস উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান শিবির, রাজনৈতিক আলোচনাসভা ইত্যাদি কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে এন্টালির গোবরা ৩নং কবরস্থানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে মুজফ্‌ফর আহ্‌মদ ভবন কমরেড মুজফ্‌ফর আহমেদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ সি পি আই (এম) নেতা মহম্মদ আমিন, সি পি আই (এম) পলিট ব্যুরো সদস্য বিমান বসু, সি পি আই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, সি পি আই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর গণশক্তি প্রিন্টার্স-এ কাকাবাবুর আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। মুজফ্‌ফর আহ্‌মদ ভবনের পাঠাগারেও কাকাবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

গণশক্তি ভবনের মুজফ্‌ফর আহ্‌মদ পাঠাগারের পক্ষ থেকে কাকাবাবুর জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গণশক্তি প্রাঙ্গণে আয়োজিত এবারের প্রদর্শনী পশ্চিমবঙ্গে সন্ত্রাসবিষয়ে। পশ্চিমবঙ্গে সন্ত্রাস জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুতনামের এই পোস্টার প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে বদলা নয় বদল চাই এর শ্লোগান তুলে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস ২০১১ সালের পর থেকে কিভাবে সন্ত্রাস নামিয়ে এনেছে সি পি আই(এম), অন্যান্য বিরোধী দল এবং সাধারণ মানুষের উপর। শুক্রবার সকাল ১১টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, বিমান বসু-সহ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রায় সকল সদস্য এবং সাধারণ মানুষ।

20150805

127th Birthday of Comrade Muzaffar Ahmad

127th Birthday of Comrade Muzaffar Ahmad, One of the pioneer of communist movement in India, was celebrated Wednesday (5th August) by several programmes in Kolkata and in every district of West Bengal. Some pictures of the central programmes: